spot_imgspot_img
spot_imgspot_img

আইনশৃঙ্খলা বাহিনীর জালে র‍্যাব সদস্য হত্যা মামলার অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

- Advertisement -

শনিবার (২০ জুন) সকালে এ তথ্য জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে র‍্যাব-৭ এর একটি অভিযানিক দল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আলী আকবর (২৬) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আলী আকবর সীতাকুণ্ড থানার একটি মামলার তদন্তে একজন আসামি। মামলাটি দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়েছে। যার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলী আকবরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ