spot_imgspot_img
spot_imgspot_img

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

আন্তর্জাতিক:উত্তর কোরিয়া নতুন একটি বহুমুখী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। একই সঙ্গে দেশটির নেতৃত্ব জানিয়েছে, নৌবাহিনীকে পারমাণবিক সক্ষমতায় সজ্জিত করার পরিকল্পনা নির্ধারিত পথেই এগিয়ে চলছে।

- Advertisement -

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নাম্পো বন্দরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘চোয়ে হিয়ন’ নামের নতুন ডেস্ট্রয়ারটি আনুষ্ঠানিকভাবে কমিশন করা হয়।

যুদ্ধজাহাজটি এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন অপারেশনাল পরীক্ষা সম্পন্ন করার পর নৌবাহিনীতে যুক্ত হয়েছে। এটি গত বছরের এপ্রিলে উন্মোচিত দুটি ৫ হাজার টন শ্রেণির যুদ্ধজাহাজের একটি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জাহাজটিকে দেশের নৌবাহিনী আধুনিকায়ন এবং সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, নৌবাহিনী এখন কৌশলগত সক্ষমতাসম্পন্ন বাহিনীতে পরিণত হচ্ছে এবং এর পারমাণবিক অস্ত্রায়ন পরিকল্পনা নির্ধারিত পথেই এগিয়ে যাচ্ছে। তাঁর দাবি, ‘চোয়ে হিয়ন’ উন্নত যুদ্ধক্ষমতাসম্পন্ন একটি জাহাজ, যা উত্তর কোরিয়ার নৌবাহিনীর জন্য নতুন যুগের সূচনা করবে।

কিম আরও জানান, শিগগিরই আরেকটি ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে। পাশাপাশি আগামী কয়েক বছরে ১০ হাজার টন শ্রেণির একাধিক কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণ ও নৌবহরে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, বড় আকারের যুদ্ধজাহাজ পরিচালনা এবং সম্প্রসারিত নৌবহরকে সহায়তা দিতে নতুন নৌঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছে ক্ষমতাসীন সরকার।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ