spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম কাস্টমস অকশন শেডে আগুন

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের স্টেডিয়াম সংলগ্ন কাস্টমস অকশন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বন্দর সংরক্ষিত এলাকার বাইরে অবস্থিত কাস্টমস অকশন শেডে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আগুনের বিস্তার রোধ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে বাংলাদেশ নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. নাসির উদ্দিন জানান, সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগুনের কারণে বড় ধরনের কোনো ঝুঁকি নেই।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ