spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকায় গ্যাস পাইপ ফেটে আগুন

নিজস্ব প্রতিবেদক
spot_img

মো.রাকিব:চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে গ্যাস পাইপলাইন ফেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) বেলা ১টার দিকে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস বের হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের নিচ থেকে গ্যাস বের হতে দেখা যায়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার স্বার্থে যানবাহনগুলোও সতর্কতার সঙ্গে এলাকা অতিক্রম করে।

দেখা যায়, সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন স্থাপন করা হয়েছে। ওই পাইপলাইন ফেটে গ্যাস বের হচ্ছিল। একপর্যায়ে সেখানে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, ‘কীভাবে পাইপ ফেটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে আমাদের কর্মীরা কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ