spot_imgspot_img
spot_imgspot_img

২ জুলাই এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজে কড়াকড়ি, সিএমপির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও আলিম পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় কেন্দ্রসংলগ্ন ফটোকপির দোকানও বন্ধ রাখতে হবে।

- Advertisement -

সোমবার (২৯ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে এই আদেশ কার্যকর থাকবে।

এ সময় কেন্দ্রের আশপাশে অস্ত্র, লাঠি, বিস্ফোরকসহ যেকোনো ধরনের আক্রমণাত্মক সরঞ্জাম বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা এবং মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।
প্রশ্নপত্র ফাঁস ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন সব ফটোকপির দোকান ও ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিএমপি।

এ ছাড়া পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সিএমপি জানিয়েছে, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রতিটি দিনের পরীক্ষার সময় এই নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ