নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের হালিশহর এ-ব্লক এলাকায় কিশোরগ্যাং সদস্যদের হামলায় রাকিব (১৬) নামে তরুণ গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
আহত তরুণের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, কিশোরগ্যাং সদস্য আপনের নেতৃত্বে একদল যুবক পূর্ববিরোধের জেরে ওই তরুণের ওপর দেশীয় ধারালো অস্ত্র এবং লোহার পাইপ দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও পায়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন| এক পর্যায়ে কিশোরগ্যাং সদস্য আপন এর নেতৃত্বে রাকিবকে টেনে হিছড়ে এ-ব্লক বাসষ্ট্যান্ড মোড় পাহাড়তলী থানাধীন মদীনা হোটেল থেকে কিল,ঘুষি,ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে করতে এ-ব্লক ১১ নং লেইনের ভেতরে ডুকিয়ে মাইজপাড়া নির্জন এলাকায় নিয়ে অতর্কিত হামলা করে মাথা এবং পায়ে গুরতর জখম করে।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহত রাকিব এ-ব্লক হালিশহর বাসষ্ট্যান্ড মোড় মদীনা হোটেল এর শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে কিশোরগ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সুলতান আহসান প্রিয় সংবাদ’কে জানান, হামলার ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।




