spot_imgspot_img
spot_imgspot_img

কুমিল্লায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, ডিবির হাতে আটক ২

নিজস্ব প্রতিবেদক
spot_img

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাডো গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (১৭ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মাদকের চালান বহনকারী সাদা রঙের একটি প্রাডো গাড়িকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অনুসরণ করা হয়। পরে কোতোয়ালী থানাধীন জাগুরঝুলি এলাকার কৃষ্ণনগর এলাকায় গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে, তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানা এলাকায়। তারা গতকাল কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাতে চট্টগ্রামে পৌঁছে সেখানে অবস্থান করার পর সোমবার সকালে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও জানিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের চোরাচালান, পরিবহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ