নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় তিনি নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক শুভকামনা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করে জানান, আগামী দিনে রাষ্ট্রের অভিভাবক হিসেবে সংবিধানের মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন রাষ্ট্রপতি তাঁর সর্বোচ্চ প্রজ্ঞা ও অভিজ্ঞতার সঠিক প্রয়োগ ঘটাবেন।
বার্তার শেষ অংশে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।




