spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।

- Advertisement -

নতুন দায়িত্ব অনুযায়ী, নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার ওসি করা হয়েছে। ওই থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় এবং পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া নুর আহমদকে কর্ণফুলী থানার, ইখতিয়ার উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানার, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার এবং একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ