spot_imgspot_img
spot_imgspot_img

মার্কিন হামলার পর দুই ঘণ্টাও নয়, ইরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা জবাব নিয়ে প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

- Advertisement -

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির বক্তব্যের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন আরাগচি।

এর আগে সাফাদি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী যুদ্ধ’ শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই ইরান জর্দানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে হামলা চালায়। এ কারণে ইরানের ওই হামলাকে সরাসরি পাল্টা জবাব হিসেবে বিবেচনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সাফাদির বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাগচি প্রশ্ন তোলেন, আরব দেশগুলোর সার্বভৌমত্ব কিংবা ইরানের সার্বভৌমত্বকে উপেক্ষা করে চালানো আগ্রাসনের জবাব দেওয়ার আগে ইরানকে আর কতক্ষণ অপেক্ষা করতে হতো?

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, নিরপরাধ ইরানিদের প্রাণহানির ঘটনায় যে প্রাথমিক মার্কিন হামলা চালানো হয়েছিল, তাতে আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করা হয়।

আরাগচি বলেন, বিষয়টি জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সত্যিই জানেন না, নাকি জেনেও এড়িয়ে যাচ্ছেন, সেটিও প্রশ্নের বিষয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ