spot_imgspot_img

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ রোহিঙ্গা কিশোর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে মো. সিদ্দিক (১৭) নামে এক রোহিঙ্গা কিশোর নিখোঁজ হয়েছে।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৈকতের লাইফগার্ড কর্মীরা।

- Advertisement -

সিদ্দিক আলগণি রেস্টুরেন্টের কলাতলী শাখার কর্মী। তিনি টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কক্সবাজার সৈকতের সিসেফ লাইফগার্ডের সিনিয়র সুপারভাইজার ওসমান গণি জানান, ভোরে আলগণি রেস্টুরেন্টের তিন কর্মী হোটেল সি-গাল পয়েন্ট এলাকায় সমুদ্রে গোসলে নামেন। গোসলের একপর্যায়ে সিদ্দিক সাগরের পানিতে তলিয়ে যান। পরে লাইফগার্ড সদস্যরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেন।

তিনি জানিয়েছেন, একই সময়ে সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়া এক পর্যটককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিখোঁজ তরুণকে উদ্ধারে সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম চলছে। লাইফগার্ড সদস্যরা ঘটনাস্থলে তৎপর রয়েছেন বলে মন্তব্য করেছেন সুপারভাইজার ওসমান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ