অস্ট্রেলিয়ায় দুর্ঘটনার শিকার বাংলাদেশি শিক্ষার্থী, নিহত ১ ও আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। এ ঘটনায় গাড়িতে থাকা অন্য তিন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

- Advertisement -

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশান ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাসনিম ঐশির মৃত্যুর খবর নিশ্চিত করে। তাঁর আকস্মিক ও অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে হাইকমিশন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় ঐশি একটি ধূসর রঙের বিএমডব্লিউ সেডান গাড়ির সামনের আসনে বসে ছিলেন। দ্রুতগতিতে চলা গাড়িটি একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে থাকা বাকি তিন যাত্রী প্রাণে রক্ষা পান। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিদেশের মাটিতে একজন বাংলাদেশি শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তাসনিম ঐশির মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশনের শোক প্রকাশের মধ্য দিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ