শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলার কাজ করছে বর্তমান সরকার বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত দেড় দশকে দেশের শিক্ষা খাতসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করে নতুন কাঠামোয় সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

- Advertisement -

সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রতিষ্ঠানটির শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক চিত্র রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও অগ্রগতির বিষয়েও প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করে।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ