মিয়ানমারে পাচারের আগেই পতেঙ্গায় ৭০ টন সিমেন্টসহ আটক ৫

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭০ হাজার কেজি (৭০ টন) সিমেন্ট পাওয়া যায়।

অভিযানে সিমেন্টসহ কার্গো বোটটি জব্দ করা হয় এবং পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে ভবিষ্যতেও অভিযান জোরদার করা হবে।

সর্বশেষ