মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি। পুলিশের তথ্য অনুযায়ী, তারা মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

মোহাম্মদপুর থানা পুলিশের ইনসিডেন্ট রিপোর্ট থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ আমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, গ্রেপ্তার দুজন আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি কর্মী-সমর্থক সংগ্রহ করতেন। এসব কর্মসূচিতে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তারা কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, দুই নেতাকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুরের সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ