জোড় সালে নির্বাচন করলে আওয়ামী লীগ ক্ষমতায় যায় আর বেজোড়ে করলে যায় হেরে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এ মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তার এক শতাংশও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হয়নি। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান রইলো।
আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এবং সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




