spot_imgspot_img
spot_imgspot_img

ওমান থেকে ফিরল চার ভাইয়ের নিথর দেহ, একই কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে| বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে রাঙ্গুনিয়া লালানগর স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের একসঙ্গে দাফন করা হয়|

- Advertisement -

জানাজায় দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নেন| একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো রাঙ্গুনিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে| পরিবারজুড়ে নেমে আসে শোকের মাতম|
নিহত চার ভাই হলেন— রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম| তাঁদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ ন¤^র ওয়ার্ডের বন্দেরাজাপাড়া এলাকায়|

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে মরদেহগুলো দেশে পৌঁছালে বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী| মরদেহ হস্তান্তরের সময় তিনি লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন| পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান|তিনি ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আজিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে| এ ছাড়া দ্রুত সহযোগিতার জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানান|

তিনি জানান, সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারকে দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যাতে মরদেহগুলো নির্বিঘ্নে রাঙ্গুনিয়ায় আনা যায়|

পরে বুধবার সকালে মরদেহগুলো গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়| ¯^জনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা|

নিহতদের দাফনের জন্য আগে থেকেই পাশাপাশি চারটি কবর প্রস্তুত রাখা হয়| একসঙ্গে চার ভাইয়ের জন্য চারটি কবর খোঁড়ার দৃশ্য স্থানীয় মানুষকে গভীরভাবে নাড়া দেয়| শেষবারের মতো প্রিয়জনদের দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-¯^জন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ|

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে চার ভাই রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম ওমানে অবস্থান করছিলেন| তাদের পাঁচ ভাইয়ের মধ্যে দুজন বিবাহিত ছিলেন এবং বাকি তিনজনের মধ্যে দুই ভাইয়ের বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল|

এর মধ্যেই গত মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের আল মিলিদ্দা এলাকার আল মোছানা স্টেট অব আল বাতিনাহতে একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা প্রাণ হারান| পরে স্থানীয় কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করে|

খবরটি দেশে পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে|

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ