spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ধরা পড়ল বড় সাজ্জাদের সহযোগীরা

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও কার্তুজসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি’র বলছে. গ্রেফতারকৃতরা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদেও অনুসারী।

- Advertisement -

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কের একটি ভাড়া বাসা থেকে তাদের ধরা হয়।

গ্রেফতাররা হলেন- রাউজান উপজেলার আধার মানিক এলাকার মোহাম্মদ শুভ (২২) এবং কদলপুর শমসেরপাড়া এলাকার মো. সুমন (৩৩)।

ডিবি পুলিশ জানায়, শুভর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। অপরদিকে সুমনের কাছ থেকে আরেকটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়।

ডিবির দাবি, গ্রেফতারকৃতরা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ ও ‘রায়হান’ গ্রুপের সহযোগী হিসেবে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চন্দনপুরা এলাকায় গুলিবর্ষণ এবং বায়েজিদ এলাকায় যুবক রাজু হত্যার ঘটনায়ও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা মামলা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ