spot_imgspot_img
spot_imgspot_img

পরিবারের উৎসব মুহূর্তেই কান্নায়, ডাম্প ট্রাকের চাপায় মৃত্যু ছোট ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠান চলাকালে ডাম্প ট্রাকের ধাক্কায় সামির নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্বপাশে ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত সামির হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন শায়েস্তখাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, আজ শুক্রবার সামিরের বড় বোনের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। পরিবারের সদস্য ও স্বজনরা বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। এ সময় ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় শহরমুখী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক তাকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাস্তা পার হচ্ছিলেন সামির। এ সময় একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এ দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বোনের বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় কান্না আর আহাজারিতে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

স্থানীয় বাসিন্দারা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ