spot_imgspot_img
spot_imgspot_img

বাংলাদেশ শুনেই দাঁড়িয়ে গেলেন মার্তিনেস, জানালেন ভালোবাসা

ক্রীড়া ডেস্ক
spot_img
ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার গল্প আরও আগেই জেনেছেন লাতিন আমেরিকার দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবলাররাও। বিশেষ করে কাতার বিশ্বকাপে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনে দুই দেশের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। এমিলিয়ানো মার্তিনেস যেন সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ দেখালেন ২০২৬ বিশ্বকাপে।

- Advertisement -

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আর্জেন্টিনার গ্রুপ পর্বের যাত্রা শেষ হয়েছে ৩-১ গোলের জয় দিয়ে। ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে জয়ের পর আজকের পত্রিকায় ক্যামেরায় ধরা পড়েন মার্তিনেস। হেঁটে যাওয়ার সময় প্রতিবেদক ‘বাংলাদেশ’ উল্লেখ করে পেছনে থেকে ডাক দিতেই ফিরে তাকান এই গোলরক্ষক। এরপর এই দেশের ভক্তদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন বিশ্বকাপজয়ী ফুটবলার।

মার্তিনেস বলেন, ‘ও বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’ এরপর প্রতিবেদক তাঁকে এ দেশের ভক্তদের নিয়ে কিছু বলতে বলেন। জবাবে মার্তিনেস বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’

বাংলাদেশের ভক্তরা আবার আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়, প্রতিবেদকের এই কথার জবাবে মার্তিনেস বলেন, ‘আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা ক্রেজি (পাগল)। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থনটা খুব পছন্দ করি। তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই, সেটা আমার দারুণ লাগে। তাই…বাংলাদেশের জন্য আমার অনেক অনেক ভালোবাসা।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ