spot_imgspot_img
spot_imgspot_img

কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীকে স্বাগত, টেকসই বেড়িবাঁধসহ ৪ দাবি মাষ্টার সাখাওয়াতের

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক◾

- Advertisement -

কক্সবাজারের মহেশখালীর বন্দরনগরী মাতারবাড়ীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন মাতারবাড়ী বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সাখাওয়াত হোছাইন।

শনিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা কামনা করেন। একই সঙ্গে মাতারবাড়ী ও মহেশখালীর মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবির প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

শুভেচ্ছা বার্তায় মাষ্টার সাখাওয়াত হোছাইন বলেন, মাতারবাড়ী বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়নের ফলে এ অঞ্চলের গুরুত্ব দিন দিন বাড়ছে। এসব প্রকল্পের সুফল স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কার্যকরভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে মাতারবাড়ী ও মহেশখালীর মানুষের পক্ষ থেকে চারটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ: মাতারবাড়ী তথা মহেশখালীতে নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।

২. প্রকল্পে স্থানীয়দের কর্মসংস্থান: মাতারবাড়ীর বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলোতে যোগ্যতা অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের চাকরির সুযোগ নিশ্চিত করা।

৩. টেকসই বেড়িবাঁধ নির্মাণ: জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও বর্ষাকালীন জলাবদ্ধতা থেকে জনপদ ও কৃষিজমি রক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা।

৪. নতুন করে ভূমি অধিগ্রহণ না করা: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নতুন করে স্থানীয় মানুষের বসতভিটা ও জমি অধিগ্রহণ না করার দাবি জানান তিনি।

মাষ্টার সাখাওয়াত হোছাইন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ী সফরকালে স্থানীয় জনগণের এসব দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি প্রধানমন্ত্রীর মাতারবাড়ী সফর সফল ও ফলপ্রসূ হওয়ার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ