spot_imgspot_img
spot_imgspot_img

মাতৃবিয়োগে শোকাহত ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা খাদিজা নুর (৮৫) ইন্তেকাল করেছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

- Advertisement -

খাদিজা নুর ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামের মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী।
মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টায় তার নিজ বাসভবনসংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে খাদিজা নুরের মৃত্যুতে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় গ্লোবাল নিউজ মিডিয়ার পরিচালক ও প্রিয় সংবাদ অনলাইন নিউজ পোর্টালের প্রধান সম্পাদক মোহাম্মদ শাহ আজম,প্রিয় সংবাদ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো.মোক্তার হোসেন বাবু ,প্রিয় সংবাদ অনলাইন নিউজ পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফোরকান আবু,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাইয়ুম চৌধুরীসহ  তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং তাঁর পরিবারকে এ শোক ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক প্রার্থনা করেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ