spot_imgspot_img
spot_imgspot_img

নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্র শানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া চট্টগ্রাম মডার্ন স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়েদ মুনিপ আহমেদ শানের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শান ১৪ বছর বয়সী শিক্ষার্থী। পরিবারের ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পানিতে নামার পর স্রোতের টানে তিনি ভেসে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং শানের সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

পরবর্তীতে শানের সঙ্গে থাকা বন্ধুদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, পানির স্রোতে ভেসে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। তিন দিন ধরে খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এ বিষয়ে হালিশহর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় সন্দেহভাজন শানের ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান হালিশহর থানার পুলিশ পরিদর্শক জাহিদ হাসান শান্ত।

শানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠীদের মধ্যেও গভীর শোক ও হতাশা দেখা দিয়েছে।

উল্লেখ্য, পতেঙ্গা সমুদ্র সৈকত ও আশপাশের সাগর-উপকূলীয় এলাকায় বিভিন্ন সময় পানির স্রোতে মানুষ ভেসে যাওয়ার ঘটনা ঘটে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্কতা এবং স্থানীয় প্রশাসনের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ