spot_imgspot_img
spot_imgspot_img

হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি আসিফ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
spot_img

মুহাম্মদ জাহাঙ্গীর আলম:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আসিফ চৌধুরী।গত ১৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত পত্রে এই অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে শিক্ষক প্রতিনিধি সদস্য মো. আক্কাস উদ্দিন, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. আনোয়ার হোসেন এবং পদাধিকারবলে প্রধান শিক্ষক সদস্য সচিব মনোনীত হয়েছেন।
এতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধান ৬৪ অনুসারে গঠিত অ্যাডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।
অ্যাডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী অ্যাডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।
সভাপতি নির্বাচিত হওয়ায় আসিফ চৌধুরী বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে দায়িত্বকালীন সময়ে যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
# ২০-০৮-২৬, মুহাম্মদ জাহাঙ্গীর আলম. চট্টগ্রাম। মোবাইল -০১৯৭৯৩৯০৭৮০

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ