spot_imgspot_img

জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে, জিজ্ঞাসাবাদ শুরু

নিজস্ব প্রতিবেদক
spot_img

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, বিমানবন্দরে তার কর্মকাণ্ডের পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না এবং এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।

তবে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর রিমান্ড শুনানির জন্য শনিবার আখতারুজ্জামানকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তাকে আদালতে হাজির করা হয়।

আদালতে তোলার আগে প্রিজন ভ্যান থেকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেজর (অব.) আখতারুজ্জামান। এ সময় হেলমেট পরানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আখতারুজ্জামান বলেন, “আমি হেলমেট পরব না জানিয়ে দেন। আমাকে অন্যায়ভাবে অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের না। আমি হেলমেট পরব না। আমার প্রয়োজনে মৃত্যু হবে এখানে, পুলিশের গুলি খাব। তবু আমি হেলমেট পরব না। আমাকে হাতকড়া পরান।”

বিমানবন্দরে সংঘটিত ঘটনার বিষয়ে করা মামলায় গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের আদেশের পর তাকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ