spot_imgspot_img

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার তিনি ঢাকা থেকে রওনা হন।

- Advertisement -

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়া যাবেন সেনাপ্রধান। দেশটির পার্থে আয়োজিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন-২০২৬’-এ অংশ নেবেন তিনি।

এ সময় অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

অস্ট্রেলিয়া সফর শেষে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন সেনাপ্রধান। পাশাপাশি দুই দেশে বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফর শেষে ৯ দিনের সরকারি কার্যক্রম সম্পন্ন করে দেশে ফেরার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ