এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

- Advertisement -

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। প্রকাশিত ফল অনুযায়ী, মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৩ হাজার ১১৩ জন।

এ বছর জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তবে ফলাফলে উদ্বেগজনক চিত্রও উঠে এসেছে। দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারছেন। অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল সংগ্রহ করা যাবে।

সর্বশেষ