চাটমোহরে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ তিন নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সংগঠনটির উপজেলা শাখার সভাপতিও রয়েছেন। শনিবার রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং বড়শালিকা গ্রামের রাশেদুল ইসলাম। তিনি ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হরিপুর ও গুনাইগাছা এলাকায় অবস্থান করছেন বলে পুলিশের কাছে গোপন তথ্য আসে। এর ভিত্তিতে পৃথক অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে হরিপুর এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গুনাইগাছা এলাকা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। রোববার সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর কথা রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ