বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গোলাম রসুল (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম রসুল শেরপুর উপজেলার পেচুঁইল গ্রামের মৃত গোলাম মুর্তজার ছেলে। তিনি বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে গোলাম রসুলের নাম আসামি হিসেবে উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গোলাম রসুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ