রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা পুলিশের পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় নেতাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান (৫৬), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন (৫৮), ১২ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক (২৩), ১২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী (৬২), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ (২১) এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

