ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতি ‘পরকীয়ার’ মতো: দুদু

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের আওয়ামী লীগ নিয়ে বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ফজলুর রহমান আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চাইলে বা দলটি নিয়ে কথা বলতে চাইলে তা করতে পারেন। তবে বিএনপির সুযোগ-সুবিধা নিয়ে অন্য দলের প্রশংসা করা পরকীয়ার মতো হয়ে যাবে।

- Advertisement -

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে ফজলুর রহমানকে ইঙ্গিত করে এসব মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।

ভিডিওতে তিনি বলেন, বিএনপির কাছ থেকে সুযোগ-সুবিধা ও অর্জন নিয়ে অন্য দলের সাফল্যের প্রশংসা করা ঠিক নয়। এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। ফজলুর রহমান প্রায়ই নানা ধরনের বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম রাখেন বলেও মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমানের রাজনৈতিক অতীত তুলে ধরে দুদু বলেন, তিনি একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার দায়িত্বেও ছিলেন। আওয়ামী লীগ প্রসঙ্গে তার বক্তব্য এবং এ নিয়ে আমজনতার আলোচনার বিষয়টিও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, এসব বিষয়ে অনেক বড় বড় কথা বলা হলেও জাতীয় রাজনীতিতে সেগুলোর তেমন কোনো গুরুত্ব নেই।

সর্বশেষ