বোয়ালখালীতে ১৯ হাজার ইয়াবার চালান জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ১৬ হাজার ৬শত পিচ ইয়াবাসহ বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫) নামের দুইজনকে আটক করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের তল্লাশিতে পূর্ব কালুরঘাট এলাকায় হতে ৫৯ লক্ষ টাকা ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫)। বাদশা মিয়া নগরের চান্দগাঁও এলাকার কে বি আমান আলী রোডের জালাল আহমদ সওদাগর বাড়ির মৃত কালা মিয়ার ছেলে। অপরদিকে তাহেরা বেগম কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুল শুক্করের মেয়ে।র‍্যাব জানান, কালুরঘাটে র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটিতে পাওয়া যায় কালো রঙের স্কচটেপ মোড়ানো ১০ প্যাকেট ইয়াবা। পরে এসব প্যাকেট থেকে ১৯ হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন,আটককৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ