spot_imgspot_img
spot_imgspot_img

পিটুনির পর বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, তদন্ত দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পেটানোর পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

- Advertisement -

রবিবার (২১ জুন) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধারে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে রাখে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কোতোয়ালী থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঠিক পরিস্থিতি জানতে তদন্ত চলছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ