spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর প্রথম সফর, স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

আগামীকাল (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীসহ তিন উপজেলা কক্সবাজারের মহেশখালীতে এবং একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। নগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও চলছে প্রস্তুতি। দলীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা ও মতবিনিময়ের সুযোগকে তাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টার দিকে মহেশখালীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে।

এরপর দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় যাবেন তিনি। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন এবং ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়ে পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এরই মধ্যে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা হয়েছে। দলীয় কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে অংশ নিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল, হেলিপ্যাড ও আশপাশের এলাকায় প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।

বাঁশখালী থেকে প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পাশাপাশি হেফাজতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রায় ৫০ জন নেতার সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

হেফাজতের পক্ষ থেকে এ সাক্ষাৎকে অরাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শপথের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। এ সময় ফটিকছড়ির উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রস্তুতি রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ