spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম বন্দরে রেকর্ডের নতুন উচ্চতা, নেপথ্যে মার্স্ক বিনতুলু

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি কন্টেইনার জাহাজীকরণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। জিসিবির ১১ নম্বর জেটি থেকে মার্স্ক লাইনের বিনতুলু জাহাজে ৯৩৩ বক্স বা ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী লোড কন্টেইনার জাহাজীকরণ করা হয়েছে। এর মাধ্যমে বন্দরের আগের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়া হয়েছে।

- Advertisement -

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১২ আগস্ট) জিসিবির ১১ নম্বর জেটি থেকে মার্স্ক বিনতুলু জাহাজে ৯৩৩ বক্স বা ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী লোড কন্টেইনার জাহাজীকরণ করা হয়। এটি এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি কন্টেইনার জাহাজীকরণের রেকর্ড।

সচিব আরও জানান, একই জাহাজে ১৪৪ বক্স বা ১৪৭ টিইইউএস খালি কন্টেইনারও জাহাজীকরণ করা হয়েছে। ফলে মোট জাহাজীকরণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ বক্স বা ১ হাজার ৯৩১ টিইইউএস।

তিনি বলেন, ‘এর আগে গত ১৮ জুন ২০২৬ তারিখে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি পণ্যবাহী লোড কন্টেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল ৭৪২ বক্স বা ১ হাজার ৪৩৯ টিইইউএস।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ