spot_imgspot_img

সিএমপির মেধাবৃত্তি পেল ৬০ শিক্ষার্থী

দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান পুলিশ কমিশনারের

মো.মোক্তার হোসেন বাবু:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু: মেধা ও অধ্যবসায়ের পাশাপাশি দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

- Advertisement -

রোববার (৪ অক্টোবর) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের শুটিং ক্লাবে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সিএমপি কমিশনার বলেন, ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। ভবিষ্যতে নিজেদের জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই এর ইতিবাচক ও গঠনমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও নেতিবাচক বিষয় থেকে শিক্ষার্থীদের দূরে থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্য থেকে ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও অংশ নেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ