চট্টগ্রামে আ জ ম নাছির ও নওফেলের বাসায় পুলিশের পৃথক অভিযান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পৃথক অভিযান পরিচালনা করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর আন্দরকিল্লা ও চশমা হিল এলাকায় তাঁদের বাসায় এ অভিযান চালানো হয়।

- Advertisement -

পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি ও পাঁচলাইশ থানা-পুলিশের পৃথক দল অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে আ জ ম নাছিরের আন্দরকিল্লার বাসা এবং নওফেলের চশমা হিলের বাসায় তল্লাশি চালানো হয়।

আ জ ম নাছিরের বাসায় কর্মরত এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য বাসার ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা আ জ ম নাছির উদ্দিনের অবস্থান সম্পর্কে জানতে চান। পরে বাসার বিভিন্ন স্থানে তল্লাশি শেষে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির পুলিশের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আ জ ম নাছিরের বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

অন্যদিকে, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ