‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর তুরাগ এলাকার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উত্তরার সরকারি আবাসিক কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির।

তিনি জানান, রাত পৌনে ৩টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

তবে অভিনেত্রীকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।

উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতি অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য হিসেবেও তার নাম উঠে এসেছে।

সর্বশেষ