পুলিশের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি-পদায়ন, যোগদানের সময়সীমা ২৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। এ তালিকায় অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের এসপি এবং খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের এসপি করা হয়েছে।

পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে ৬ এপিবিএন, খাগড়াছড়ির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি করা হয়েছে।

অন্যদিকে, সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এবং অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। এ ছাড়া মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের মো. আশ্রাফুজ্জামান এবং চট্টগ্রাম মহানগর পুলিশের কবীর আহম্মেদকেও খুলনা মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

সর্বশেষ