রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি শাহরিয়ার আলমের বাড়ির সামনে আসেন। পরে তাঁরা বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শাহরিয়ার আলমের চারতলা বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়।

তবে এ ঘটনায় বাড়ির ভেতরে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজনের বাধার মুখে তাঁরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকতে পারেননি। পরে বাড়ির গেটে আগুন ধরিয়ে দিলে স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ