জয়সওয়ালের বক্তব্যে স্পষ্ট, শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না ভারত: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত পাঠাবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর মতে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি করতে দেশটি কখনোই বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যেও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিষয়টি অনেকটা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন।

পোস্টে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। সম্প্রতি শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেকোনো নাগরিক নিজ দেশে ফিরতে পারেন। তবে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

ভারতের এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান অনেকটাই পরিষ্কার। ভারত তাঁকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য বাংলাদেশে পাঠাবে না।

অন্যদিকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে দুই দেশের বন্দি বিনিময় চুক্তি অনুসরণ করতে হবে।

ফলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি ঘিরে ঢাকা ও নয়াদিল্লির বক্তব্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে তাঁকে প্রত্যর্পণ করা হবে না—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রাশেদ খাঁনের বক্তব্যটি তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া রাজনৈতিক মূল্যায়ন।

সর্বশেষ