নাশকতা ঠেকাতে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গুরুত্ব হারিয়েছে। দলটির পক্ষ থেকে কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সরকার কঠোর পদক্ষেপ নেবে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রক্তপাত এড়িয়ে চলার চেষ্টা করেছে। তবে সাধারণ মানুষের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষার প্রশ্নে সরকার কোনো ছাড় দেবে না।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতার কোনো লক্ষণ তিনি দেখছেন না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলটির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের জানমাল রক্ষায় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করবে।

সর্বশেষ