কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে নিজ এলাকার হাজিবাজার থেকে জুবাইদুল্লাহ লিটনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জুবাইদুল্লাহ লিটন টইটং ইউনিয়নের হাজি বাড়ি এলাকার হাবিবুল্লার ছেলে। তিনি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

