মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব কর্মসূচির উদ্বোধন হবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ১ ডিসেম্বর দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। একই অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনও থাকবে। এর মধ্য দিয়ে বিজয়ের মাস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।
রিজভী বলেন, বিজয়ের মাস ঘিরে ইতিমধ্যে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ১ ডিসেম্বরের সমাবেশের মাধ্যমে এসব কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা এবং ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরা সভায় অংশ নেন।
বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও মহান বিজয়ের স্মৃতি স্মরণে দলীয় আয়োজন পরিচালনা করবে বিএনপি।

