spot_imgspot_img
spot_imgspot_img

পতেঙ্গায় কয়লা ও ভোজ্যপণ্য চোরাচালান, আটক ২

আকমুল জাহান জ্যাকলিন
spot_img

আকমুল জাহান জ্যাকলিন: চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারি আটক করা হয়েছে।

- Advertisement -

কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক ২ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা, ২০০ কেজি সয়াবিন দানা ও চোরাচালান কাজে ব্যবহৃত ২ টি কাঠের বোটসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ