দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। এবার ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২৫২ টাকা বাড়ানো হয়েছে।
- Advertisement -
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। এর ফলে আগের দামের তুলনায় ভোক্তাদের অতিরিক্ত ২৫২ টাকা গুনতে হবে।
রোববার (আজ) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের নির্ধারিত নতুন দাম অনুযায়ী দেশের বাজারে এই মূল্য কার্যকর হবে।
এলপিজির দাম বাড়ায় রান্নার জ্বালানির খরচ নিয়ে নতুন করে চাপের মুখে পড়তে পারেন সাধারণ ভোক্তারা।
এ বিষয়ে বিস্তারিত তথ্য আসছে…




