তিন বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তি ও মেধায় তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

- Advertisement -

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় পিছিয়ে থাকলে ব্যক্তি ও রাষ্ট্র উভয়কেই পিছিয়ে পড়তে হয়। তাই প্রযুক্তি ব্যবহারে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। দেশের তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রতিভাবান তরুণদের উদ্ভাবন যেন আর্থিক কিংবা প্রয়োজনীয় সহায়তার অভাবে থেমে না যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তারেক রহমান বলেন, দেশের প্রযুক্তিগত উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এ সময় তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

সর্বশেষ