পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারত-যুক্তরাষ্ট্র-চীনসহ ৫ কূটনীতিকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য ও কূটনৈতিক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাঁচ দেশের কূটনীতিক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

- Advertisement -

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বৃহস্পতিবার সকাল থেকে পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এসব বৈঠকের বিষয়ে মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বৈঠকগুলোতে আলোচনার বিষয়বস্তু কিংবা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সর্বশেষ