জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক লীগের নেতা আটক, পুলিশের হাতে তুলে দিলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কৃষক লীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

- Advertisement -

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাশেদ খাঁন কয়েকজনকে সঙ্গে নিয়ে এক ব্যক্তিকে আটক করেছেন। এ সময় উপস্থিত একজন ওই ব্যক্তিকে ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে দেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা পরিচয় অস্বীকার করে আটক ব্যক্তি দাবি করেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জীবনে কখনো আওয়ামী লীগ করেননি বলেও দাবি করেন তিনি।

একপর্যায়ে রাশেদ খাঁনসহ সেখানে উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে আটক ব্যক্তির প্রকৃত রাজনৈতিক পরিচয় এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সর্বশেষ