আ.লীগের রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

অগ্নিসন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রকৃত রাজনৈতিক চরিত্র প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলটির রাজনীতি হচ্ছে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসনির্ভর। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজ আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করেছে, দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত যথাযথ ছিল। এ সিদ্ধান্তের ক্ষেত্রে সরকার কোনো ভুল করেনি, তা দেশের মানুষও বুঝতে পেরেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগতভাবে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সরকার সেসব পদক্ষেপ গ্রহণ করবে। অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ